গ্রামের অনেক মহিলাই আজও নিয়মিত আয়ের সুযোগ পান না। সংসারের পুরো দায়িত্ব থাকে মহিলাদের হাতে তারা যেভাবে পরিচালনা করেন ঠিক সেইভাবে সংসার পরিচালনা হয় তাই এক্ষেত্রে মহিলারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয় তাহলে সেই পরিবার অনেকাংশেই সঠিকভাবে পরিচালনা হবে। সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময় নিজের জন্য কিছু করার সুযোগও থাকে না। ঠিক এই জায়গাতেই বড় পরিবর্তনের পথ দেখাচ্ছে দেশের অন্যতম বড় বিমা সংস্থা Life Insurance Corporation of India

নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে সংস্থাটি চালু করেছে একটি বিশেষ উদ্যোগ—বিমা সখী যোজনা। এই যোজনায় আপনি যদি একবার নাম লেখান তাহলে আপনি প্রতি মাসে আয় করতে পারবেন সাত থেকে দশ হাজার টাকা। এই প্রকল্পে অংশ নিলে গ্রামীণ মহিলারা নিজের এলাকায় কাজ করেই প্রতি মাসে একটি স্থায়ী আয়ের সুযোগ পেতে পারেন।

Read Also: Yuva Sathi Scheme 2026: টাকা ঢুকছে না? এখন আর দৌড়ঝাঁপ নয়—ঘরে বসেই WhatsApp-এ জেনে নিন স্ট্যাটাস

 কী এই ‘বিমা সখী’ উদ্যোগ?

এই কর্মসূচির মূল লক্ষ্য খুবই পরিষ্কার—
প্রথমত এই উদ্যোগের মাধ্যমে গ্রামের মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের আয়ের সুযোগ তৈরি করা এবং একই সঙ্গে সাধারণ মানুষের কাছে বিমা পরিষেবা পৌঁছে দেওয়া। এই উদ্যোগে যুক্ত মহিলারা নিজেদের গ্রাম বা আশপাশের এলাকায় গিয়ে মানুষকে বিভিন্ন বিমা পরিষেবা সম্পর্কে জানাবেন, নতুন পলিসি করতে সাহায্য করবেন এবং প্রয়োজনে ক্লেম সংক্রান্ত সহায়তাও দেবেন। এর ফলে যে মহিলা এই প্রকল্পের নাম লেখাবেন তিনি যেমন উপকৃত হবেন তেমনি তিনি সমাজসেবাও করতে পারবেন এবং সমাজের অন্যান্য মানুষদেরও উপকৃত করতে পারবেন।।

 কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?

গ্রামাঞ্চলে অনেক মানুষ এখনও বিমার গুরুত্ব সম্পর্কে সচেতন নন। অন্যদিকে, বহু মহিলা কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন কিন্তু সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছেন না। এই দুই সমস্যার সমাধান একসঙ্গে করছে এই প্রকল্প

  • মহিলাদের হাতে কাজ
  • গ্রামে আর্থিক সচেতনতা বৃদ্ধি

 কী ধরনের কাজ করতে হবে?

এই প্রকল্পে যুক্ত হলে একজন ‘বিমা সখী’-র কাজগুলো হবে—

  • এলাকার মানুষকে বিমার গুরুত্ব বোঝানো
  • নতুন পলিসি করতে সাহায্য করা
  • প্রিমিয়াম ও নথিপত্র সংক্রান্ত গাইড করা
  • ক্লেম প্রসেসে সহযোগিতা করা

সহজ কথায়, তিনি হবেন এলাকার “বিমা সহায়ক” এর ফলে সমাজে যেমন তার একটি নাম হবে এবং তিনি প্রতি মাসে নিশ্চিত ইনকাম করতে পারবেন এর পাশাপাশি সমাজে সকলেই তাকে সম্মান দেবে।

 প্রশিক্ষণ—সম্পূর্ণ ফ্রি

এই প্রকল্পের অন্যতম বড় সুবিধা হল প্রশিক্ষণের জন্য কোনো টাকা লাগে না এবং প্রশিক্ষণে শেখানো হয়—

  • বিমার মূল ধারণা
  • বিভিন্ন পলিসির কাজ
  • ফর্ম পূরণের নিয়ম
  • গ্রাহকের সঙ্গে যোগাযোগের কৌশল

প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়া হয়, যা ভবিষ্যতেও কাজে লাগবে। আপনি যদি এই প্রশিক্ষণ করে থাকেন তাহলে আপনি বর্তমানে না হলেও ভবিষ্যতে কোন কাজের সুযোগ পাবেন এবং যেকোনো সময় আপনি এই ইনকাম করতে পারবেন।

 কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পটি বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য তৈরি করা হয়েছে।

যোগ্যতা সাধারণত—

  • বয়স: ২১ থেকে ৫০ বছর
  • ন্যূনতম শিক্ষা: অষ্টম বা মাধ্যমিক
  • স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা
  • মানুষের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা

উচ্চশিক্ষা না থাকলেও সমস্যা নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে তবে মানুষের সঙ্গে কথা বলা দক্ষতা থাকতে হবে।

মাসে কত আয় সম্ভব?

এই কাজের আয় নির্ভর করে আপনার কাজের উপর। গড় হিসেবে—প্রতিমাসে ₹৬,০০০ থেকে ₹৭,০০০ মাসিক আয় সম্ভব এছাড়াও ভালো পারফরম্যান্সে ₹১০,০০০ বা তারও বেশি আয় হতে পারে। অর্থাৎ যত বেশি মানুষকে যুক্ত করবেন, তত বেশি আয়

 বাড়ির কাছেই কাজের সুযোগ

এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা—
👉 দূরে যেতে হবে না

  • নিজের গ্রাম বা আশপাশের এলাকাতেই কাজ করা যায়
  • সংসার সামলানোর পাশাপাশি কাজ করা সম্ভব

 কীভাবে যোগ দেবেন?

এই প্রকল্পে যোগ দেওয়ার প্রক্রিয়াও বেশ সহজ—

  1. নিকটবর্তী LIC অফিসে যোগাযোগ করুন
  2. আবেদন ফর্ম পূরণ করুন
  3. প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন
  4. সংক্ষিপ্ত ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন
  5. প্রশিক্ষণ সম্পন্ন করে কাজ শুরু

 কী কী ডকুমেন্ট লাগবে?

  • আধার কার্ড
  • শিক্ষাগত সনদ
  • ঠিকানার প্রমাণ
  • পাসপোর্ট সাইজ ছবি

 এই প্রকল্পে কী কী সুবিধা মিলবে?

নিজের সময় অনুযায়ী কাজ করার স্বাধীনতা থাকবে এবং এর পাশাপাশি বাড়ির কাছেই আয়ের সুযোগ রয়েছে এছাড়াও এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আপনি যদি এই প্রকল্প একবার নাম লেখান তাহলে নিয়মিত আয়ের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনার সমাজে সম্মান বৃদ্ধি পাবে।

‘বিমা সখী’ প্রকল্প শুধু একটি আয়ের সুযোগ নয়—এটি মহিলাদের আত্মনির্ভর হওয়ার একটি শক্তিশালী পথ।আপনার পরিচিত কেউ যদি গ্রামের মহিলা হন এবং নিজের পায়ে দাঁড়াতে চান, তাহলে এই সুযোগটি তাঁর জন্য হতে পারে একটি বড় পরিবর্তনের শুরু।

Read Also: Yuvasathi Scheme Update 2026: আবারো নতুন আবেদন, নতুন করে টাকা ঢুকবে, হেল্পলাইন ও স্ট্যাটাস চেক—যুবসাথী নিয়ে বড় আপডেট জানুন